ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

লালমোহনে গাছের আঘাতে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ৫০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নিজ হাতে কাটা গাছের আঘাতে মো. শাহজাহান মাঝি নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

জানা যায়, দুপুরের দিকে শাহজাহান তার নিজস্ব সুপারি বাগানে গাছ কাটছিলেন। এ সময় একটি গাছ ছিটকে তার বুকে স্বজোরে আঘাত করে। ওই আঘাতে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা তার স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেন। ওই পল্লী চিকিৎসক শাহজাহানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গাছের আঘাতে যুবক নিহত

আপডেটের সময় ০৭:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩