ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৭৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, ঢাকা মেট্রো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করে থাকে। বাসটি মাঝে মাঝে মির্জাপুর গার্মেন্টসের কর্মীদেরও নিয়ে আসা যাওয়া করে। আজকে গার্মেন্টসের কর্মী নামিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিল। পরে হঠাৎ রাত ১১টা ৩০মিনিটের দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশেপাশে থাকা মানুষদের ডাক দেয়। পরে ফায়ার সার্ভিসকে মোবাইল করলে ১৫ মিনিটের মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের হেলপার বাবলু মিয়া বলেন, মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে রেখে আমি ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পিছনে আগুন। এ কথা বলতে বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন বাসের হেলপার।
দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, স্থানীয়রা সংবাদ দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি। বাসে শুধু হেলপার ছিল সে আগুন দেখেই বের হয়ে আসে তাই কোন হতাহত নেই। তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতর হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। আগুন দেখে বাহিরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশেপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা অতিদ্রুত এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন

আপডেটের সময় ০৫:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩