ভিয়েনা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৭৫ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় মঙ্গলবার(২৮ নভেম্বর) মোটরসাইকেল ও ইজিবাইকের সংর্ঘষে জুয়েল রানা নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত জুয়েল রানা(২৮) উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজাহার আলীর ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার একটি ইজিবাইক যাত্রী নিয়ে গারোবাজার থেকে মোটেরবাজার যাচ্ছিল। পথিমধ্যে নেদুর বাজার এলাকায় পৌঁছলে ইজিবাইকটির চাকা খুলে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-সেদিক চালাতে থাকে।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জুয়েল রানা নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। আহতদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়।

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জুয়েল রানার মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
 
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩