ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২০৫ সময় দেখুন

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে রবিবার সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১জন সেনা আহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২৭ নভেম্বর) পাকিস্তান থেকে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ভয়েস অফ আমেরিকা এতথ্য জানায়। খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ঐ হামলা হয়। হামলায় আহত অন্তত তিনজনের অবস্থা “গুরুতর” বলে জানিয়েছেন স্থানীয় সরকারি সূত্র। অবশ্য পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ঐ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।

সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালিবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।

আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত জঙ্গী হামলা হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালিবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক জঙ্গীরা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে।

কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০-র বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালিবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এক ডজনের বেশি জঙ্গী বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান বা টিটিপি বেশির ভাগ সহিংসতার দায়িত্ব দাবি করে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী বোমা হামলা

আপডেটের সময় ১০:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩