ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ঝালকাঠি জেলায় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ৬৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠি জেলায় ক্ষয়ক্ষতির পূণাঙ্গ বিবরণ বিভিন্ন বিভাগ থেকে পাওয়া গেছে। কৃষি, বনায়ন, ঘর-বাড়ি, মৎস্য সেক্টর, বিদ্যুৎ লাইন, মসজিদ মন্দির ও আধাপাকা লেট্রিনসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা।

জেলা প্রশাসন থেকে এই ক্ষয়ক্ষতির বিবরণ কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে সরকার এ ব্যাপারে ক্ষয়ক্ষতির জন্য জেলায় বরাদ্দ প্রাপ্তির পরে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান করা যাবে।

ঝালকাঠি জেলায় এই ঝড়ে ফসলি জমির ধান হেলে পরে এবং চাষ করা শাকসবজিসহ ১৭৪১ হেক্টর ও ৬৫৫ হেক্টরে বোরো বীজ তলার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা, জেলার ৪টি উপজেলায় ৩৫৮৫ আংশিক বাড়িঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ ৪০ হাজার টাকা। মৎস্য সেক্টরের একাধিক খামার অতি বর্ষনের ফলে ডুবে গিয়ে ২ লাখ টাকার মাছ চাষের ক্ষতি হয়েছে। জেলায় পল্লি বিদ্যুৎসহ বিদ্যুৎ লাইনের ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও মসজিদ, মন্দিরে ১ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বনায়নের ক্ষেত্রে ১ লাখ টাকা ও আধাপাকা লেট্রিনের ২ লাখ ১৬ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠি জেলায় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা

আপডেটের সময় ১০:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩