ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমায় নিহত ৩০: হামাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: হামাসের সঙ্গে ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি শুরুর আগমুহূর্তে গাজায় একটি স্কুলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ৩০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ অধিভুক্ত একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩০ জন।

জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেন স্কুলে বৃহস্পতিবার ওই হামলায় ২৭ জন নিহতের কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলের বোমা হামলা থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাসস্থান ছিল হামলার ওই জায়গাটি।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইট লাহিয়ারে ইন্দোনেশিয়ান একটি হাসপাতালেও নতুন করে হামলা চালিয়েছে। হাসপাতালের প্রধান গেট ও বিদ্যুৎ জেনারেটর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

স্বাস্থ্য  মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, তীব্র বোমা হামলায় হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০ জনের বেশি রোগী, চিকিৎসা কর্মী এবং বাস্তুচ্যুত লোকজন সেখানে ছিলেন।

এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার খান ইউনিসের শেখ নাসের পাড়ায় হামলা করেছে। এতে অন্তত পাঁচজন নিহত আহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তা বলছেন, অধিকৃত পশ্চিম তীরে ১২ বছর বয়সী মোহাম্মদ ইব্রাহিম ফুয়াদ এডেলি নামে একজনকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজায় ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলে হামাসের হামলায় সরকারিভাবে নিহতের সংখ্যা ১২০০ জন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমায় নিহত ৩০: হামাস

আপডেটের সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩