ভিয়েনা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

শৈলকুপায় বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৭৭ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজারের পাশে চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান যশোরের চাচড়া এলাকার আবু কালামের ছেলে। আহতরা হলেন- যশোরের মনির হোসেনের ছেলে মোস্তফা হোসেন, শৈলকুপার ভাটই এলাকার নিতাই চন্দ্রের ছেলে পল্লব চন্দ্র। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির কর্মচারী।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে বালুবোঝাই ট্রাকটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। গাড়িটা তার বাম দিক না গিয়ে রাস্তার ডান দিকে আসে। এসময় ঝিনাইদহ থেকে মোটরসাইকেল করে তিনজন গাড়াগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। চন্ডিপুর তেল পাম্পের পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর শৈলকুপা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার সময় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই কর্মী সিএনজি করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার পথেই মারা যান মেহেদী হাসান।
শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সঞ্চয় কুমার দেবনাথ বলেন, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির ৩ জন কর্মচারী মোটরসাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাস মন্ডল জানান, মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ ইমন/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় ০২:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩