ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (৯ নভেম্বর) নিয়মিত প্রতিদিনের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এই পর্যন্ত# ১০ হাজার ৮১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ছোট এ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু। গত বুধবার সব মিলিয়ে ১০ হাজার ৫৬৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল তারা। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৪৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

বর্বরোচিত বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করে থাকে। তবে জাতিসংঘের অঙ্গসংঘটন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য সঠিক।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। যা এক মাসেরও বেশি সময় ধরে চলছে। ইসরায়েল দাবি করে আসছে, তারা হামাসের অবকাঠামো ও স্থাপনায় হামলা চালাচ্ছে। তবে তাদের হামলায় যত মানুষ নিহত হয়েছেন তার প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।

ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে ৭ অক্টোবর অভিযান চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের চলা দুই তিনদিনের সেই অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হন। যার মধ্যে ৩৫০ জনেরও বেশি হলো ইসরায়েলি সেনা।

অবৈধ বসতিতে হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশাপাশি ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে ইসরায়েল। গাজায় স্থল হামলা চালাতে গিয়ে হামাসের হাতে এখন পর্যন্ত ৩২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল

আপডেটের সময় ০৮:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩