ভিয়েনা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেফতারে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৮০ সময় দেখুন

বাংলাদেশে বিরোধীদের গণগ্রেফতার ও সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (৮ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দুজারিক বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই।

তিনি প্রশ্ন করে বলেন, আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার, পুলিশের হাতে মানুষ নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের অবস্থান কী? এর জবাবে স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। তিনি মনে করেন, বিভিন্ন সময় এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা আগে যা বলে এসেছেন, সে কথাই এখন উল্লেখ করবেন। বাংলাদেশে গণগ্রেফতারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আবারও উদ্বেগ প্রকাশ করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেফতারে আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ

আপডেটের সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩