ভিয়েনা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘুম থেকে উঠে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামের বুলু আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।এই তথ্য নিশ্চিত করে মৃতদের মামা জয়নাল আকন।

নিহত হলো— ৫ বছরের ঝর্ণা ও ২ বছরের সোহেল। তারা ওই গ্রামের বুলু আকনের সন্তান।

তাদের মামা জয়নাল আকন জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তার ভাগ্নী ঝর্ণা ও ভাগ্নে সোহেল হাত-মুখ ধুতে বাড়ির পুকুরে যায়। এসময় পা পিছলে তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুর থেকে তাদের ফিরে আসতে দেরি হওয়ায় তাদের মা তাদেরকে পুকুর থেকে ডেকে আনতে যায়। তিনি পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন ঝর্ণা ও সোহেলের পায়ে থাকা স্যান্ডেল পুকুরের পানিতে ভাসছে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক তিনি পুকুরে নেমে তাদেরকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের উত্তর কোনায় প্রথমে সোহেলের মরদেহ ভেসে ওঠে। এরপর তার কাছেই ঝর্ণার মরদেহটিও ভেসে ওঠে। তাৎক্ষণিক স্বজনরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে ফিরে আসে।

জয়নাল আকন আরও জানান, ভাইবোন দুজনের মৃত্যু পুকুরেই হয়েছে। তারপরও আমরা বরিশাল নিয়ে যেতে চেয়েছি। কিন্তু লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে দেখলাম তারা দুজন আর বেঁচে নেই। তাই বরিশাল শেরেবাংলা হাসপাতালে না গিয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে এসেছি।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনাটি পুলিশকে কেউ অবগত করেনি।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেটের সময় ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩