ভিয়েনা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গণপরিবহন শূন্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ৬৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধে গণ পরিবহন চলাচল ব্যতিত আর কোন প্রভাব পড়েনি। গতকাল রাতে ঢাকায় চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণ পরিবহন চলাচল কমতে শুরু করে। পরে রবিবার সকালে মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা, পিকাআপ ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকার পরেও রেল স্টেশনসহ বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বাড়তি কোন চাপ লক্ষ করা যায় নি। সংশ্লিষ্টরা বলছে, জরুরী প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে  যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামুলক অনেক কম।
এদিকে মহাসড়কসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গেল অবরোধের মত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়াকড়ি ও জোড়ালো টহল না থাকলেও কোথাও বিএনপির কর্মী সমর্থকদের পিকেটিং এর খবর পাওয়া যায়নি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গণপরিবহন শূন্য

আপডেটের সময় ০৮:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩