ভিয়েনা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

তজুমদ্দিনে অভিযান, ২০ হাজার মিটার জাল আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৫৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে অভিযান পরিচালনা করেন মৎস্য প্রশাসন। অভিযানে বিশ হাজার মিটার সুতার ও কারেন্ট জাল আটক করা হয়। পরে আটক জাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

সুত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার অভিযান চালনা করেন।

সোমবার (৩০ অক্টোবর) রাতভর বাসনভাঙ্গার চর, চরমোজাম্মেল, কাঞ্চনপুরচর সংলগ্ন মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের জন্য নদীতে বসানো অবস্থায় ২০হাজার মিটার সুতা ও কারেন্ট জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেননি বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী মেরিন ফিশারিজ কর্মকর্তা। পরে আটক জাল বিকাল বেলায় শশীগঞ্জ সুইজঘাট এলাকায় এনে অগুনে পুড়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার(৩১ অক্টোবর) অভিযানের বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ৮টা থেকে মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০হাজার মিটার সুতা ও কারেন্টজাল জব্দ করা হয়। আটককৃত শশীগঞ্জ সুইজঘাট এলাকায় জনগণের সম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়ে ধ্বং করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে অভিযান, ২০ হাজার মিটার জাল আটক

আপডেটের সময় ০৯:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩