ভিয়েনা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

পুকুরে ভাসছে ইকবালের নিথর দেহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • ৫৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. ইকবাল নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইকবাল ওই এলাকার মো. শাহিনের ছেলে।

জানা যায়, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু ইকবাল। এ সময় তার মা ঘরে নামাজ পড়ছিল। নামাজ শেষে ইকবালকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে শিশুকে ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু ইকবালের শারীরিক অবস্থান পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুকুরে ভাসছে ইকবালের নিথর দেহ

আপডেটের সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩