ভিয়েনা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ঝালকাঠিতে ৬৪ হাজার মিটার জাল জব্দ, ৮৬ কেজি ইলিশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • ৭৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৬৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৮৬ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়েছে জেলেরা। এসময় ৬৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮৬ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে।

এদিকে ঝালকাঠির রাজাপুরে জনাব ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজাপুর, ঝালকাঠি এর নেতৃত্বে বিষখালী নদীতে মোবাইল অভিযানে মেহেদী হাসান জয়(২০), পিতা: নাসির মাঝি, গ্রাম: পালট কে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ২০০০০ মিটার জাল বাদুরতলা খেয়াঘাটে জনসম্মূখে পুড়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ৮ কেজি মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

বাধন রায়/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ৬৪ হাজার মিটার জাল জব্দ, ৮৬ কেজি ইলিশ উদ্ধার

আপডেটের সময় ১০:৩৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩