ভিয়েনা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জেলেকে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ৫৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে  ১৫ জন জেলে সহ ৮০০ মিটার জাল আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার  এসআই হাসান সিকদার।এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

এসআই হাসান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদের নির্দেশক্রমে পুলিশের একদল চৌকস টিম নিয়ে মঙ্গলবার রাতে বাবুর হাট লঞ্চ ঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪ টি ইঞ্জিন চালিত নৌকা, অনুমান ১০ কেজি পচনশীল ইলিশ মাছ ও ৮০০ মিটার জাল সহ ১৫ জন জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন-মিরাজ, ইয়াছিন, শাহিন,  সোহেল,  ইউসুফ,  সবুজ,  বশির,  জাকির হোসেন, মো. জসিম, মো. রিয়াজ, মো. অরিফ, জহির, নয়ন, আখতার, মো. বিল্লাল। এদের মধ্যে ১৪ জন জেলে দুলারহাট থানাধীন আহাম্মদপুর ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের অন্য একজন জেলে একই উপজেলার শশীভূষণ থানার কলমি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি)  মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, নদীতে মা ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এবং জব্দকৃত ৮০০ মিটার জাল, ও ৪ টি নৌকা থানা হেফাজতে রয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো পচনশীল হওয়ায় এতিমখানায় ও স্থানীয় লোকজনের মাঝে বিতরণ করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জেলেকে আটক

আপডেটের সময় ০৯:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩