ভিয়েনা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে স্বাক্ষীর উপর হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ৬৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলা আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে মামলার স্বাক্ষী ও জামাতার উপর হামলা চালানো হয়েছে।

বুধবার বিকেলে ভোলা যুগির গোল ঈদগাহ এর সামনে অটো রিকশাযোগে ফেরার পথে অটো থেকে টেনে হিচড়ে নামিয়ে মারপিট করে হামলাকারীরা।

হামলায় আহত লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোতাহার হোসেন পাটোয়ারী ও তার জামাতা মো. শেখ সাদী। জামাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতাহার হোসেন পাটোয়ারী এ হামলার জন্য তার মামলার আসামী লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নেয়ামতপুর গ্রামের মাহাবুব আলমের ছেলে রুবেলকে দায়ী করেন। রুবেল ২টি গরুসহ ৪ মাস আগে পুলিশের হাতে আটক হয়। এর মধ্যে একটি গরুর মালিক তার গরু সনাক্ত করে নিয়ে যায়। আরেকটি গরু মোতাহার হোসেন পাটোয়ারীর। পরে মামলা হলে রুবেল হাট থেকে কথিত একটি ক্রয় রিসিট দাখিল করে মোতাহার হোসেনের গরুটি তার বলে দাবী করে। এ কারণে মালিক মোতাহার হোসেন পাটোয়ারী গরুটি ফেরত পাচ্ছেন না। আদালতে বিগত ৪ মাস ধরে মামলাটি তদন্তনাধীন রয়েছে।

আদালত থেকে উপজেলা পশুসম্পদ কর্মকর্তাকে তদন্তের দায়ীত্ব দেওয়া হলে তদন্ত কর্মকর্তা রুবেলের গরু ক্রয়ের সত্যতা পাননি। এছাড়া রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাও গরুটি মোতাহার হোসেন পাটোয়ারীর বলে প্রত্যায়ন দেন। এরপরও রুবেল তদন্ত প্রতিবেদনের বিরুদ্দে আপত্তি দিলে বুধবার ভোলা আদালতে শুনানীকালে পূণরায় তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসারকে দেওয়া হয় বলে মোতাহার হোসেন পাটোয়ারী জানান। শুনানী শেষে মোতাহার হোসেন পাটোয়ারী তার জামাতা মো. শেখ সাদীসহ লালমোহন ফেরার পথে তাদের উপর হামলা চালানো হয়।

গরুটি বর্তমানে লালমোহন থানা হেফাজতে রয়েছে। কোন শুরাহা না হওয়ায় বিগত ৪মাস ধরে কেউই গরুটি নিতে পারছেন না। তবে মোতাহার হোসেন পাটোয়ারী প্রতিদিন নিয়মমত গরুটিকে খাবার দেওয়া ও যত্ন করতে দেখা যায়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে স্বাক্ষীর উপর হামলা

আপডেটের সময় ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩