ভিয়েনা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

নাজিরপুরে ১৩৬ টি মন্দিরে মৎস্য মন্ত্রীর অনুদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ৬৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ১৩৬ মন্দিরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুুপরে উপজেলা সদরের সরকারি কারিগরি কলেজ হলরুমে ওই বিতরনী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাষ্ট্রি দোলা গুহ, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মেস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার ১৩৬টি মন্দিরের প্রত্যেকটিতে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ ছাড়া একই দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৫ শত কেজি চাল প্রদান করা হয়েছে।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে কমিটির সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে পুলিশ সহ আনছার সদস্যরা পাহাড়ায় থাকবেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ১৩৬ টি মন্দিরে মৎস্য মন্ত্রীর অনুদান

আপডেটের সময় ০২:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩