ভিয়েনা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

সাংবাদিককে হত্যার হুমকী; থানায় জিডি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৫৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক এইচ এম লাহেল মাহমুদকে হত্যার হুমকী দিয়েছেন যুবদল, ছাত্রদল সহ ছাত্রশিবিরের ক্যাডাররা।

এ ঘটনায় গত শুক্রবার রাতে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। ভুক্তভোগী ওই সাংবাদিক বাংলানিউজ ২৪.কম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি এবং অষ্ট্রিয়া থেকে প্রকাশিত ইউরো বাংলা টাইমসের পিরোজপুর জেলা প্রতিনিধি।

সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে ফেসবুকের একটি কমেন্টের ঘটনা নিয়ে নাজিরপুর উপজেলা পরিষদের সামনে বসে উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক অনুপ শিকদার (৫০), জেলা ছাত্রদলের সহসভাপতি মো. শফিকুল ইসলাম সোহেল (৩২), উপজেলা ছাত্রশিবিরের নেতা মো. মশিউর রহমান ও জামায়াত নেতা জাহিদুর রহমান তাকে হত্যার হুমকী সহ অকথ্য ভাষায় গালাগালি করে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। অভিযুক্ত সোহেল ও জাহিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মামলা রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিককে হত্যার হুমকী; থানায় জিডি

আপডেটের সময় ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩