ভিয়েনা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে ২ জন খুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৭০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কামারগাও এলাকার উস্তার মিয়া (৫০), ইউসুফ আলী (৪৬)। হামলায় আরো ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

জানা যায়, উপজেলা কামারগাও এলাকার মকসুদ আলী ও ইউসুফ আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও মামলা ছিল। এমামলায় ২ সপ্তাহ আগে ইউসুফ আলী জামিনে জেল থেকে বের হয়ে আসেন।

শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের চেরাগ আলী ফিলিং স্টেশনের কাছে একে অপরের উপর হামলা চালায়। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মকসুদ আলীকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে ২ জন খুন

আপডেটের সময় ০৩:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩