ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ৬০ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভা কক্ষে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুিষ্ঠত হয়েছে।

শনিবার আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আবু কাউছার। আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ড. মোহাম্মদ মহিউদ্দীন।

এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মনিকা খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান প্রমুখ।

এ সময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ জেলা বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

আপডেটের সময় ০৮:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩