ভিয়েনা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা চুক্তি স্বাক্ষর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ফি ও চার্জ কালেকশন বিষয়ক ৪টি বিদ্যালয়ের সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষকদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সোনালী ব্যাংক বরিশাল অঞ্চলের  জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সোনালী ব্যাংক বরিশাল ইস্ট অ লের জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ঝালকাঠি সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক দেবাশীষ কুন্ড। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুচ, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন, ঝালকাঠি কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি বসু ও আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শহিদ ইমাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

অন্যদের মধ্যে কর্মসূচির বিষয়ে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন মোঃ ওমর ফারুক। এই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনালী ব্যাংক শাখায় অনলাইনের মাধ্যমে ঘরে বসে তাদের যাবতীয় ফি প্রদান করতে পারবে এ জন্য ব্যাংকে আসার প্রয়োজন হবে না। স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এই উদ্যোগ।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা চুক্তি স্বাক্ষর

আপডেটের সময় ১২:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩