ভিয়েনা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৬১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় এই ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমুহ আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এই সম্মেলন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডঃ মোঃ শামীম আহসান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে দাবী করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা সত্বেও এই বৈষম্য বিলুপ্ত করা হয়নি এবং দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলি ঝুলে রয়েছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তাদের দাবাী আদায়ের লক্ষ্যে আগামী ২ অক্টোবর সারাদেশে একদিনের কর্মবিরতি পালন করবে। শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি পুরনে দৃশ্যমান নাহলে আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কর্মবিরতি পালন করার ঘোষনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী সিদ্দিকী ও মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই সংগঠনের সভাপতি প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩