ভিয়েনা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

গাজীপুরে পিকআপভ্যান থামাতে গিয়ে ট্রাফিক সার্জেন্ট নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে পিকআপভ্যান থামাতে গিয়ে ধাক্কায় জামাল উদ্দিন (৫৮) নামে জেলা পুলিশের (টিএসআই) এক সদস্য নিহত হয়েছেন। নিহত জামাল উদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দেন। এ সময় পিকআপভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামাল উদ্দিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে।

গাজীপুর জেলার পল্লী বিদ্যুৎ ট্রাফিক অফিসের টিআই (প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে দেওয়া হবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজীপুরে পিকআপভ্যান থামাতে গিয়ে ট্রাফিক সার্জেন্ট নিহত

আপডেটের সময় ০২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩