ভিয়েনা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

আশ্রয়ন প্রকল্পের সুফল ভোগীদের সাথে মতবিনিময় করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকার আশ্রয়ন (একক গৃহ) প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় লালমোহন উপজেলায় এ পর্যন্ত ১০৪০ জন ভূমিহীনকে বিনামূল্যে ঘর ও ঘরের দলিল প্রদান করা হয়েছে। শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের সকল গরীব দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করে। শেখ হাসিনার উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক নয়। গ্রামও চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার সরকার সমানভাবে কাজ করছে। তার মধ্যে রয়েছে চরের রাস্তাঘাট তৈরী ও মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা। যোগাযোগ ব্যবস্থা এখন অনেক সহজতর হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহবায়ক মঞ্জু তালুকদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে আশ্রয়ন (একক গৃহ) প্রকল্পের সুফলভোগীদের কাছে ঘরের দলিল হস্তান্তর করেন এমপি শাওন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশ্রয়ন প্রকল্পের সুফল ভোগীদের সাথে মতবিনিময় করলেন এমপি শাওন

আপডেটের সময় ০৩:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩