ভিয়েনা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

লালমোহনে আখের বাম্পার ফলন ও ভালো দামে কৃষকরা খুশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: চলতি বছর ভোলার লালমোহনে আখের বাম্পার ফলন হয়েছে। বাজারে আখের দাম ভালো হওয়ায় এবং  কাঙিক্ষত  ফলন পেয়ে মুখে হাসি ফুটেছে আখ চাষিদের। বর্তমানে বাজারে আখ বিক্রি শুরু হয়েগেছে। কোন কোন কৃষক আখ ক্ষেতেই বেপারীদের কাছে পুরো আখ ক্ষেত একত্রে বিক্রি করে দিয়েছেন। লাভজনক হওয়ার কারণে এ বছর লালমোহন উপজেলায় গত বছরের তুলনায় আখের চাষ অনেক বেড়েছে। চলতি বছরে উপজেলার সবচেয়ে বেশি আখ চাষ করেছেন লালমোহন ইউনিয়নের কৃষকগণ।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, লালমোহন উপজেলায় এ বছর আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হেক্টর জমি। কৃষকগণ সে লক্ষ্যমাত্রা পূরণ করেছেন। এ বছর লালমোহনে আখের আবাদ হয়েছে ৩৮ হেক্টর জমিতে। গত বছর এই উপজেলায় ৩৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। লালমোহনের ৭ ইউনিয়নের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি আখ চাষ করেছেন লালমোহন ইউনিয়নের কৃষকরা। লালমোহন উপজেলাতে কৃষকরা আইএসডি ১৬ ও ১৮ এবং ২০৮ জাতের আখ চাষ করেছেন।

উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মো. আব্দুস শহিদ। গত ১৫ বছর ধরে তিনি নিয়মিত আখ চাষ করছেন। এ বছরও ১২ শতাংশ জমিতে আখ চাষ করেছেন তিনি। কৃষক শহিদ বলেন, এ বছর আখের ফলন অনেক ভালো হয়েছে। এবছর আখ চাষে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। তবে ফলন ভালো হওয়ায় বাজারে অন্তত ৬০ হাজার টাকায় এসব আখ বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।

ওই এলাকার আরেক আখ চাষি মো. আবুল কালাম বলেন, গত ত্রিশ বছর ধরে আখ চাষ করছেন তিনি। এ বছরও ৩২ শতাংশ জমিতে আখ চাষ করেছেন তিনি। যেখানে কীটনাশক ও শ্রমিকসহ ৫৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। এ বছর তার আখের ফলন ভালো হয়েছে। আশানরূপ ফলন পেয়ে খুশি তিনি। এবছর অন্তত দেড় লক্ষ টাকার আখ বিক্রি করতে পারবেন বলে আশা আখ চাষি আবুল কালামের।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এবার আখের বাম্পার ফলন পেয়েছেন। বাজারেও আখের ব্যাপক চাহিদা। তাই আশা করছি- কৃষকরা তাদের আখ বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন।

এ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরো বলেন, উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের কল্যাণে কাজ করছে। কৃষকরা যেন কম খরচ ও কম পরিশ্রমে ভালো ফলন পান সে জন্য তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে কৃষি অফিস। আমরা চাই; কৃষকরা মৌসূমী ফসলসহ বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহী হোক। সে জন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে কৃষি অফিস থেকে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আখের বাম্পার ফলন ও ভালো দামে কৃষকরা খুশি

আপডেটের সময় ০৯:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩