ভিয়েনা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ৭০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রভাব খাটিয়ে মধুপুরে স্থানান্তর এবং  ঘাটাইলবাসীকে হেয় করে বক্তব্য প্রদান করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক বাস্তবায়ন কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইটি পার্ক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আতিকুর রহমান। এসময় তাদের দাবি বাস্তায়ন এবং ঘাটাইলবাসীকে হেয় ও তাচ্ছিল্য করে দেয়া অপমানজনক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে অবাঞ্ছিত করার হুঁশিয়ারিও দেন তারা।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি হাই-টেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়ার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরে ২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের অনুমোদন দেওয়া হয় এবং ১ লাখ ১ হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ১২ দশমিক ৭৭ একর খাস জমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়।
কিন্তু পরে জানা যায়, একনেকের সভায় অর্থ ছাড় দেওয়া হয়েছে ঘাটাইলের পার্শ্ববর্তীমধুপুর উপজেলার নামে। বিষয়টি জানার পর আমারা বিভিন্ন সময়ে ঘাটাইলে আইটি পার্ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছি। পরর্বতীতে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক ঘাটাইলের উপজেলা আওয়ামী লীগের সম্মেলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইটি পার্কের বিষয়ে তিনি কিছু জানেন না। সেক্ষেত্রে আইটি পার্কটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরের প্রশ্নই আসে না।
তিনি আরো বলেন, আমরা ঘাটাইলবাসি তার এমন বক্তব্যে আশ্বস্ত হই। কিন্তু সম্প্রতি কৃষিমন্ত্রীর আইটি পার্ক ও ঘাটাইলবাসীর নাম উল্লেখ করে হেয়, তাচ্ছিল্য ও অপমানজন বক্তব্য প্রদান করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে আমরা ঘাটাইলবাসী মর্মাহত হই। আমরা এমন মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাই৷ যেহেতু তিনি আমাদের ঘাটাইলের অধিকার হরণ করেছেন, এর দায়ভার তাকেই নিতে হবে৷ অন্যথায় ঘাটাইলের সাধারণ জনগণ কঠোর আন্দোলনসহ কৃষিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে৷
সাংবাদিক সম্মেলনে পস্থিত ছিলেন দিগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, আইটি পার্ক রক্ষা বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক রাহাত সরকার, যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০৩:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩