ভিয়েনা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন ১০ সেপ্টেম্বর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর এক দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।

সফরকালে ফরাসি রাষ্ট্রপতি মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাখোঁ’র শীর্ষ বৈঠকের কথা রয়েছে। এছাড়া ফরাসি রাষ্ট্রপতির সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত তাঁর কার্যালয়ে (পিএমও) একটি ভোজসভায়ও মাখোঁ’র যোগ দেয়ার কথা রয়েছে। দুই নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন বলেও  আশা করা হচ্ছে। এরপর তাদের একটি যৌথ প্রেস বিফ্রিংয়ের আয়োজনের কথা রয়েছে।

ফরাসী রাষ্ট্রপতির সাথে অন্যান্যের মধ্যে থাকবেন দেশটির ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

ফরাসি প্রেসিডেন্টর এই বাংলাদেশ সফর দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দুই দেশের সরকার আন্তরিকভাবে আশা করছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেনুয়েল মাখোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বর মাসে ফ্রান্স সফর করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন ১০ সেপ্টেম্বর

আপডেটের সময় ০৮:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩