ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মো. নূর ইসলাম নামে ৬৫ বছর বয়সী এ বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, ওই বৃদ্ধ তার বসতঘরের অপর পাশে অবস্থিত চায়ের দোকান থেকে নিজ ঘরে যাচ্ছিলেন। এ সময় বাহাদুর চৌমুহনি টু মাদরাসা বাজার সড়কটি পাড় হতে গেলে দ্রুত গতির রেজিষ্ট্রেশন বিহীন একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। বিষয়টি দেখে স্থানীয়রা বৃদ্ধ নূর ইসলামকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধ নূর ইসলামকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স যোগে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে কুঞ্জেরহাট এলাকায় মারা যান ওই বৃদ্ধ।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

আপডেটের সময় ০৭:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩