ভিয়েনা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

পুতিন ও এরদোগানের বৈঠক সোমবার, হতে পারে শস্য চুক্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বৈঠক আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। রাশিয়ার সোচিতে একটি রিসোর্টে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিন বলেছে, এ বৈঠকে দুই-একটি চুক্তি হতে পারে। চুক্তিগুলোর মধ্যে শস্যচুক্তিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, পুতিন ও এরদোগান ইউক্রেন যুদ্ধের পরিণতিসহ কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানির চুক্তির বিষয়ে আলোচনা করবেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের শস্যচুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো থেকে ইউক্রেনীয় শস্য রফতানি করার জন্য একটি করিডোর গড়ে তোলা হয়েছিল। রাশিয়া চলতি বছর জুলাই মাসে চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে মস্কোকে চুক্তিতে ফিরে আসতে রাজি করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে আঙ্কারা।

এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, কাতারের আর্থিক সহায়তায় তুরস্ক হয়ে দরিদ্র দেশগুলোতে রুশ শস্য পাঠানোর মস্কোর প্রস্তাবের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ঐকমত্য হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুতিন ও এরদোগানের বৈঠক সোমবার, হতে পারে শস্য চুক্তি

আপডেটের সময় ০৮:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩