ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পিটার হাসের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ৬৭ সময় দেখুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ডিএমপির নীতি-নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করেছেন

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৩০ আগষ্ট) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রাজনৈতিক বিশ্লেষকরা আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির আন্দোলনের প্রেক্ষাপটে এই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠককে বেশ গুরুত্বের সাথে দেখছেন।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে ঘুরে গেছেন। বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, পিটার হাস ডিএমপির নীতি-নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করতে বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরে আসেন। এ সময় সাম্প্রতিক জঙ্গি অভিযান, গ্রেপ্তার, আইনশৃঙ্খলা, রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পিটার হাসের বৈঠক

আপডেটের সময় ১১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩