ভিয়েনা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

সাইবার নিরাপত্তা আইন পাসের আগে মতামত নেয়া হবে: আইনমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ৫৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ‘সাইবার নিরাপত্তা আইন- ২০২৩’ এর খসড়া চূড়ান্ত করার আগে সংসদীয় স্থায়ী কমিটিতে অবশ্যই অংশীজনদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে সোমবার ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আইনমন্ত্রী বলেন, আগামী ৩ সেপ্টেম্বর সংসদ অধিবেশন ডাকা হয়েছে। আইনটি যেন সংসদে যেতে পারে, সেজন্য আইনটির বিষয়ে সোমবার মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিতে অবশ্যই অংশীজনদের ডেকে আলাপ-আলোচনা করা হবে। সেটা হবে, আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন। আলোচনার কথার যে কথা, সেটা আলোচনা করা হবে।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলোর সাজা সাইবার আইনের আওতায় দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে। সাইবার আইনে চারটি ধারা বর্তমানে জামিন অযোগ্য রয়েছে। এছাড়া বিভিন্ন ধারায় শাস্তিও কমানো হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাগুলো এখন সাইবার নিরাপত্তা আইনে পরিচালিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ থাকার সময় অপরাধ করলে সেই আইন অনুসারে সাজা হবে। তবে আগের আইনে মামলা হলেও, বর্তমান ‌সাইবার নিরাপত্তা আইন অনুসারে কীভাবে সাজা দেয়া যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মামলার বিষয়ে তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে যেহেতু সাজার মেয়াদ কমানো হয়েছে, সে কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মামলা যখন আপিল বিভাগে উঠবে, তখন তিনি বর্তমান আইন অনুসারে সাজা কমানোর আবেদন করতে পারবেন।

তারেক রহমানের বক্তব্য অপসারণের আবেদনকে ঘিরে আদালতে হট্টগোলের বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাজনীতির কারণে আদালতকে কলুষিত করা যাবে না। আদালতের মর্যাদা কেউ ক্ষুণ্ন করবেন না, সব পক্ষের কাছে আমার এ আহ্বান থাকবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাইবার নিরাপত্তা আইন পাসের আগে মতামত নেয়া হবে: আইনমন্ত্রী

আপডেটের সময় ০৮:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩