ভিয়েনা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ড. ইউনূসকে হেনস্তা বন্ধ করুন: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ১০৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক:  নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁকে হেনস্তা করা বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস এ জাতির সূর্য সন্তান। শত বছর পরেও এ জাতির মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে সরকার কী রকম নীচ আচরণ করেছিল! তাঁর বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ড. ইউনূস এ দেশের একজন কীর্তিমান ব্যক্তি। তাঁকে যারা ছোট করতে চান, অপমান করতে চান; তারা আরেকবার জন্ম নিলেও তাঁর সমান উচ্চতায় যেতে পারবেন না– এ অনিবার্য সত্য মেনে নিয়ে তাঁকে হেনস্তা করা বন্ধ করুন। এসব মামলাবাজি বন্ধ করুন।’

এদিকে, ড. ইউনূসকে হয়রানি বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ১০০ নোবেল বিজয়ী চিঠি দিয়েছেন। তবে এ চিঠিকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলে মন্তব্য করেছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ড. ইউনূসকে হেনস্তা বন্ধ করুন: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩