ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

রাশিয়ায় ওয়াগনার প্রধান পিগ্রোজিনসহ ১০ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ৬০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রিগোজিনসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ওয়াগনার ভাড়াটে প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী একটি বিমান মস্কোর উত্তর-পশ্চিমে টাভার অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোশিনসহ ওই উড়োজাহাজে ১০ আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

প্রিগোজিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোজিনের। গেল ২৩ জুন বিদ্রোহ করেন প্রিগোজিন।

২০১৪ সালে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রতিষ্ঠা করেন পুতিনের একসময়ের ঘনিষ্ঠ প্রিগোজিন। রুশ এ ধনী ব্যবসায়ী ‘পুতিনের বাবুর্চি’ নামে পরিচিতি পেয়েছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ায় ওয়াগনার প্রধান পিগ্রোজিনসহ ১০ জন নিহত

আপডেটের সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩