ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ট্রানজিট সুবিধা নিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি হজ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ঢাকা প্রতিমন্ত্রী: সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ জানিয়েছেন, ট্রানজিট সুবিধা নিয়ে এখন থেকে বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। এ ভিসা সুবিধা শুধু সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের ৪ দিনের জন্য দেয়া হবে বলে জানান সৌদি হজ মন্ত্রী।

বুধবার (২৩ আগষ্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সঙ্গে একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠক শেষে সৌদি হজ মন্ত্রী  এ কথা বলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী’র এই সফর ভ্রাতৃপ্রতিম দু’টি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে। তিনি বলেন, হজমন্ত্রীসহ এই প্রতিনিধি দলের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

ফরিদুল হক খান জানান, হজের খরচ কমানোর ব্যাপারেও দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সৌদি আরব সরকার বিষয়সমূহ বিবেচনা করবে বলে জানিয়েছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ বলেন, সৌদিতে প্রায় ২৮ লাখ বাংলাদেশি কর্মী পরিশ্রম করে দেশটির অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন। মক্কা-মদীনায় সেবার মান বৃদ্ধিতে সৌদি আরব সরকার অনেক কর্মসূচী নিয়েছে। নুসুক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে হজসেবা আরও সহজে পাওয়া যাবে। হজ করতে এখন আর মাহরাম লাগবে না। এখন থেকে ওমরা যাত্রীরা ৩০ দিনের পরিবর্তে ৯০ দিনের ওমরা ভিসা পাবেন। পবিত্র মক্কা-মদীনাসহ সৌদির যেকোন শহরে বেড়াতে পারবেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রানজিট সুবিধা নিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি হজ মন্ত্রী

আপডেটের সময় ০৮:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩