ভিয়েনা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের মধ্যে ৫ কোটি ডলার ফেরত পেলো বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ৫০ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার ফেরত পেলো বাংলাদেশ। বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে সোমবার (২১ আগস্ট) এই পরিমাণ অর্থ ফেরত দিয়েছে দেশটি। আগামী ৩০ আগস্ট আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা রয়েছে। এছাড়া পুরো ঋণের সুদহার যথাসময়ে ফেরত দিয়েছে দেশটি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শ্রীলঙ্কা ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে।
দেশটির আবেদনের কারণে এর আগে কয়েক দফায় সময় বাড়ানো হয়েছিল। এখন তারা বাকি ১৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।
এর আগে  কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় দেশটিকে ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। একবছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর (বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট) যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের মধ্যে ৫ কোটি ডলার ফেরত পেলো বাংলাদেশ

আপডেটের সময় ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩