ভিয়েনা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

হাসপাতালে আরও কিছুদিন থাকবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের সদস্য ও ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২০ আগস্ট) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। এখনো হাসপাতালে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। সে কারণে আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

উল্লেখ্য, হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট দিনগত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

২০২১ সালে এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালে আরও কিছুদিন থাকবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

আপডেটের সময় ০৯:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩