ভিয়েনা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

দেশটাকে জেলখানা বানাচ্ছে সরকার: জি এম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • ৬৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের মাধ্যমে সব মানুষকে সরকার পর্যবেক্ষণে রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কা‌দের। তিনি বলেন, দেশটাকে জেলখানা এবং দেশের মানুষকে ক্রীতদাস বানানো হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশটা একটি কারাগারে পরিণত হবে আর আমাদের ক্রীতদাসের মতো থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহানগর উত্তরের বিশেষ সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কা‌দের বলেন, আওয়ামী লীগ যখন জনগনের দল ছিল, সে সময়ে সঙ্গে ছিলাম। জনগনের ভোটের অধিকার এখন কতটা আছে তা সবাই জানে। বিরোধীদলীয় উপনেতা বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তাই ন্যায়বিচার ভিত্তিক ও সমতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠন অসম্ভব। এটা করা হচ্ছে মুক্তিযুদ্ধের নামেই। দেশের মালিকানা হারিয়ে মানুষ দাসে পরিণত হয়েছে। দাসদের নিয়ন্ত্রণে সুবিধাভোগী লাঠিয়াল বাহিনী তৈরি করা হয়েছে। মানুষের বাক ও চিন্তার স্বাধীনতা নেই।

সরকার ও শাসন ব্যবস্থার কড়া সমা‌লোচনা ক‌রে জাপা চেয়ারম‌্যান ব‌লেন, শাসকগোষ্ঠী দেশটাকে পারিবারিক সম্পত্তি মনে করে। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থক সরকারের কর্মচারী, বুদ্ধিজীবীরা সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে।

জাপার মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন দ‌লের মহাস‌চিব মুজিবুল হক চুন্নু।

ঢাকা/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশটাকে জেলখানা বানাচ্ছে সরকার: জি এম কাদের

আপডেটের সময় ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩