ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বিএসএমএমইউতে ভর্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • ৭৩ সময় দেখুন

গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ দেলাওয়ার হোসাইন সাঈদী নেওয়া হয়েছে ঢাকায়

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৩ আগস্ট) বিকালে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীকে বিকেল ৫টায় হাসপাতালে আনা হয়েছিল। পরে তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি আছেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকালের দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাজাপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বিএসএমএমইউতে ভর্তি

আপডেটের সময় ০৯:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩