ভিয়েনা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

কোনো বন্ধু দেশ নয়, আমাদের ক্ষমতায় বসাবে জনগণ : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৫৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: কোনো বন্ধুদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, বিদেশে আমাদের আরো বন্ধু আছে। কিন্তু তারা কেউ ক্ষমতায় আনতে পারবেনা। কারণক্ষমতা জনগনের ওপর নির্ভরশীল।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক- ছাত্র মিলনায়তনে আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলার মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক ছাত্রী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

বক্তব্যে ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ কি এমন অপরাধী দেশ! ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ ঘুরেফিরে বাংলাদেশে আসে কেন? নাইজার, সোমালিয়া, কঙ্গো, সুদনে কি হচ্ছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় তাদের দেশে দু’শর বেশি গানশুটিং ও গানফায়ার হয়, শত শত নারী শিশু মৃত্যুসহ মানবাধিকারের পতাকা ভুলণ্ঠিত হয় এই বিষয়গুলো দেখে ভাবি বিশ্ব রাজনীতিতে যারা গণতন্ত্র, মানবাধিকারের মোড়ল তাদের দেশে গণতন্ত্র, মানবাধিকার কেমন আছে?

তিনি আরও বলেন, দুষ্টু ছেলে ইসরায়েলকে কেউ কিছু বলে না। নিষ্ঠুরভাবে নারী, শিশু, সাংবাদিদের রক্ত ঝরে। নিষ্টুরভাবে শিরিনকে হত্যা করা হয়েছে। তাদের আজ্ঞাবহ দেশ হওয়ায় হত্যার প্রমাণ থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রতি মিনিটে একজন করে মানুষ মারা যাচ্ছে সোমালিয়াতে জাতিসংঘ কী করতেছে?

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় ছাত্রী সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য  প্রদান করেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোনো বন্ধু দেশ নয়, আমাদের ক্ষমতায় বসাবে জনগণ : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৮:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩