ভিয়েনা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

আওয়ামী লীগের সাথে কাজ করবে ভারতীয় জনতা পার্টি- বিজেপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৬০ সময় দেখুন

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডা বলেছেন, “বিজেপি ও বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়া অঞ্চলের বৃহত্তর স্বার্থে একসীথে কাজ করবে

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে তার বাসভবনে পাঁচ সদস্যের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিদলের সাথে বৈঠককালে জে পি নাড্ডা এ কথা বলেন। বিজেপি সভাপতি বলেন, “আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে বিজেপির সম্পর্ক রয়েছে। আমরা আগামী দিনে দলীয় পর্যায়ে যোগাযোগ জোরদার করে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই।”

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ ছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং সংসদ সদস্য আরমা দত্ত ও অধ্যাপক মেরিনা জাহান বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারা এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জঙ্গিবাদ দমন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় নাড্ডা বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি ঐতিহাসিক ও মানসিক সম্পর্ক স্থাপিত হয়েছে।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে বিজেপি সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।” তিনি বলেন, “দীর্ঘস্থায়ী বাংলাদেশ-ভারত স্থল সীমানা ও সমুদ্রসীমা বিরোধ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য-গুলোর সংকট দুই প্রধানমন্ত্রীর মেয়াদে সমাধান করা হয়েছে।”

বিজেপি সভাপতি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের সক্রিয় উদ্যোগের কারণে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সংকট সমাধান করা সম্ভব হয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে তিনি। বলেন, “বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আর্থ-সামাজিক খাতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। যা এখন অন্যান্য দেশের কাছে উদাহরণ হিসেবে বিবেচিত।”

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, তারা বিজেপি সভাপতির সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করেছেন। হাছান মাহমুদ বলেন, “আওয়ামী লীগ ও বিজেপি খুব ভালো সম্পর্ক উপভোগ করছে এবং আমরা দুই দল সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করছি।” ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে, বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিদল। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তড়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ড. আবদুর রাজ্জাক নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে তারা দুই দলের পাশাপাশি দুই দেশের উন্নয়নের জন্য প্রতিনিধি পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দলীয় পর্যায়ে সম্পর্ক আরো জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগের সাথে কাজ করবে ভারতীয় জনতা পার্টি- বিজেপি

আপডেটের সময় ০৬:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩