ভিয়েনা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে এখন সাইবার নিরাপত্তা আইন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ১১৩ সময় দেখুন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না তবে পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (৭ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জনগণের সরকার। আমরা বিভিন্ন বিষয়ের মিসইউজ এবং অ‌্যাবিউজ বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলাম আইনের মাধ্যমে।

তিনি আরও বলেন, নতুন আইনে বেশ কয়েকটি ধারা সংশোধন হয়েছে। এটি আজ নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে।

পরে আইন মন্ত্রণালয়ের নিজ কক্ষে মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন যে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হচ্ছে। সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না। তবে থাকছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিচার করা হয়। এই ধারায় বলা হয়, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন, সেই কারণে তিনি অনধিক তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

তিনি বলেন, নতুন আইনে কারাদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। একইসঙ্গে এ জরিমানা ২০ লাখ টাকা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে এখন সাইবার নিরাপত্তা আইন

আপডেটের সময় ০৬:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩