ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

প্রয়োজন ছাড়া পুলিশকে বলপ্রয়োগ না করার আহ্বান ইউএন মানবাধিকার কাউন্সিলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ১৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতি প্রয়োজন ছাড়া পুলিশকে বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। শুক্রবার (৪ আগস্ট) সংস্থাটির হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স এক প্রেস নোটে এ আহ্বান জানান।

প্রেস নোটে বলা হয়, যদি বলপ্রয়োগ করতে হয়, তবে যেন আইনিভাবে-সংযমের সঙ্গে এবং সমানুপাতিক হারে করা হয়। যদি অধিক বলপ্রয়োগ করা হয়, তবে সেটি যেন দ্রুত তদন্ত করা হয় এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়। এ ছাড়া মানবাধিকার বিষয়ে যে দায়িত্ব রয়েছে, সেটি যেন কর্তৃপক্ষ যথাযথভাবে মেনে চলে। মানুষ যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশের আহ্বান জানাই।

প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিরোধী দলগুলোর সমাবেশে বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে। যেখানে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। পুলিশ ও সাদাপোশাকে কিছু মানুষ হাতুড়ি, লাঠি, লোহার রড দিয়ে প্রতিবাদকারীদের পিটিয়েছে। অনেক বিরোধী দলের সমর্থক এবং পুলিশ আহত হয়েছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিরোধীদলীয় নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশী-বিদেশি বেশ কয়েকটি মানবাধিকার বিষয়ট সংগঠন ও সংস্থা।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রয়োজন ছাড়া পুলিশকে বলপ্রয়োগ না করার আহ্বান ইউএন মানবাধিকার কাউন্সিলের

আপডেটের সময় ০৮:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩