ভিয়েনা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

৪৫ বছর ধরে তাবিজ বাঁধাই করে চলছে ছাদেকের জীবিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ৫৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি:  দাদা থেকে বাবা। বাবা থেকে এখন নিজে। এই বংশপরম্পরায় প্রায় ৪৫ বছর ধরে ফুটপাতে বসে তাবিজ-কবজ বাঁধাই করে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধ মো. ছাদেক।

ভোলার লালমোহন পৌরসভার সার-বীজ পট্টি এলাকার ফুটপাতে বসে বছরের পর বছর তাবিজ আর কবজ বাঁধাই করে আসছেন তিনি। একই সঙ্গে সেখানে তাবিজ-কবজের খোসাও বিক্রি করেন ৬০ বছর বয়সী বৃদ্ধ ছাদেক।

ফুটপাতের এই ছোট্ট দোকানটিই তার আয়ের প্রধান উৎস। যেখানের আয় দিয়েই চলে তার পরিবার। বৃদ্ধ মো. ছাদেক লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা গ্রামের ফোনারী বাড়ির বাসিন্দা।

বৃদ্ধ মো. ছাদেক ফোনারী বলেন, বাপ-দাদারা এই কাজ করেছেন। আমার পনের বছর বয়স থেকে তাদের কাছ থেকে শিখে নিজেই এখন তাবিজ-কবজ বাঁধাইয়ের কাজ করছি। পাশাপাশি পাইকারি হিসেবে তাবিজ-কবজের খোসাও বিক্রি করি।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বসে এ দোকান করছি। এতে করে গড়ে দৈনিক এক থেকে দেড় হাজার টাকার মতো উপার্জন করি। খরচ বাদে যেখান থেকে লাভ হয় ছয়-সাতশত টাকা।

তিনি আরো বলেন, এই দোকানের আয় থেকে সংসার চলে। পাঁচ ছেলে-মেয়ের মধ্যে দুই মেয়েকে এই দোকানের আয় দিয়েই বিয়ে দিয়েছি। এছাড়া দুই সন্তানের মধ্যে একজন বিয়ে করে পরিবার নিয়ে চট্টগ্রাম থাকে। বর্তমানে সংসারে স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এই তাবিজ-কবজ বাঁধাই আর এসবের খোসা বিক্রি করেই এখন সংসার চালাচ্ছি। এতেই আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমার কারও কাছে তেমন আর কোনো চাওয়া-পাওয়া নেই।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪৫ বছর ধরে তাবিজ বাঁধাই করে চলছে ছাদেকের জীবিকা

আপডেটের সময় ১২:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩