ভিয়েনা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

লালমোহনে তিন ডাকাত আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ৬১ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে ডাকাতির ঘটনায় করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে তিন ডাকাত কে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন লালমোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ড দেওয়ান কান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদ দেওয়ানের ছেলে তাজউদ্দীন ওরপে তাজু ডাকাত (৪৫), ৬নং ওয়ার্ড দক্ষিণ ফুলবাগিচা গ্রামের সামছুদ্দিন ওরপে সামছু ডাকাতের ছেলে সাইফুল ইসলাম (২০) ও ফজলুল হক সওদাগরের ছেলে শামীম (২৮)।

এ সময় আটককৃতদের কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত যন্ত্রাংশসহ মালামাল উদ্বার করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত ২০ জুলাই বৃহস্পতিবার রাতে কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ জুলাই শুক্রবার আনোয়ার হোসেন বাদি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩ ডাকাত কে আটক করতে সক্ষম হই । শনিবার দুপুরে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

Tag :

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তিন ডাকাত আটক

আপডেটের সময় ১২:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩