ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

ভিয়েতনামকে যুদ্ধ জাহাজ দিবে ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ১৪৮ সময় দেখুন

ভারত বলেছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় করার সর্বসাম্প্রতিক চিহ্ন হিসেবে ভিয়েতনামকে একটি নৌ যুদ্ধ জাহাজ দেবে

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে, সোমবার (১৯ জুন) নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গ্যাং-এর মধ্যকার বৈঠকের পর নয়াদিল্লি ভারতের মিসাইল কর্ভেট আইএনএস কিরপান ভিয়েতনামি নৌবাহিনীকে প্রদান করবে বলে ঘোষণা করা হয়। দেশ দুটি চীনের আগ্রাসনের বিষয়ে অভিন্ন উদ্বেগ প্রকাশ করে আসছে।

ভোয়া আরও জানায়,ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রীর সফরের কেন্দ্রবিন্দু ছিল নয়াদিল্লির সাথে সামরিক সম্পর্ক গড়ে তোলা। যদিও দুই দেশের মধ্যে ২০১৬ সাল থেকে একটি কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, এটি গত বছর থেকে গতি পেয়েছে। গত বছর তারা যুগান্তকারী একটি সামরিক সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে যা তাদের সামরিক বাহিনীকে একে অপরের ঘাঁটিগুলো মেরামত এবং সরবরাহ পূর্ণ করার জন্য ব্যবহার করতে সক্ষম করবে এবং যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং কর্মীদের একে অপরের তীরে সফরের ব্যবস্থা করা সহজ করবে।

ভারত গত জুনে ১০ কোটি ডলারের ক্রেডিট লাইনের অধীনে ভিয়েতনামকে ১২টি হাই-স্পিড গার্ড বোট দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভিয়েতনামের সাথে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়া দিল্লির প্রচেষ্টার অংশ। ভারত গত তিন বছর ধরে বিতর্কিত হিমালয় সীমানা বরাবর চীনের সাথে সামরিক অবস্থানে নিযুক্ত রয়েছে। ভারত মহাসাগরে বেইজিং-এর বিস্তৃত গতিবিধি নিয়েও দেশটি উদ্বিগ্ন। চীন শ্রীলঙ্কা, মিয়ানমার এবং পাকিস্তানের মতো দেশে অবকাঠামো প্রকল্প তৈরি করেছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েতনামকে যুদ্ধ জাহাজ দিবে ভারত

আপডেটের সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩