ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ঢাকা-১৭ আসনের মনোনয়ন পেলেন মোহাম্মদ এ আরাফাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা হয়। সভায় একইসঙ্গে নয়টি পৌরসভার মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া নয়টি পৌরসভার মেয়র পদে ৭৮ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-১৭ আসনের মনোনয়ন পেলেন মোহাম্মদ এ আরাফাত

আপডেটের সময় ০৫:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩