ভিয়েনা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োাজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার জানিয়েছে, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে। এ সংঘাতের অবসান ঘটাতে চাওয়া আফ্রিকার নেতাদের শান্তি মিশনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাগত জানানোর পর তাদের এ প্রস্তুতির কথা জানানো হয়। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে বলেছিলেন, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই আফ্রিকার ছয় সদস্যের শান্তি দল গ্রহণ করতে সম্মত হয়েছেন। মিশনটি এ মাসেই তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী খুম্বুদজো এন্তশাভেনি প্রিটোরিয়ায় সাংবাদিকদের বলেন, ‘এখানে দক্ষিণ আফ্রিকার শান্তি সম্মেলন আয়োজনের সম্ভাবনার ব্যাপারে আমাদের অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে।’

এর আগে বৃহস্পতিবার রামাফোসার কার্যালয় জানায়, এ ব্যাপারে পুতিনের সাথে প্রেসিডেন্ট কথা বলেছেন। রাসাফোসা ঘোষিত এ প্রতিনিধি দলে কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সেনেগাল. দক্ষিণ আফ্রিকা, উগান্ডা এবং জাম্বিয়ার প্রেসিডেন্টরা রয়েছেন।

এদিকে, রাশিয়ার নেতা ‘আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন শান্তি মিশন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োাজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা

আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩