ভিয়েনা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৫০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সরকারি অফিসে গিয়ে বৈঠক করেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমকে আনিসুল হক বলেন, ‘আমাদের সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে। সেই বৈঠকে শ্রম আইন ও শ্রমিকদের অধিকারের বিষয়ে আলোচনা হয়েছে। পিটার হাস আইন ও শ্রম অধিকার বিষয়ে তাদের কিছু পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন। আমরা আমাদের উদ্যোগের কথা জানিয়েছি।’

বৈঠকে রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।

এরপরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের বৈঠকে মির্জা ফখরুল একাই উপস্থিত হন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটায় দূতাবাস থেকে বের হন ফখরুল।

এর আগে গত রোববার পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা/ইবিটাইমস/এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আপডেটের সময় ০৭:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩