ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

জ্বালানি তেলের দাম বাড়াতে চায় সৌদি আরব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব দিনে ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও গ্যাস—দুটোরই দাম হু হু করে লাফিয়ে উঠে। গত রোববার (৪ জুন) ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠকে এ ঘোষণা দেয় রিয়াদ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সৌদি আরবের এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একধরনের উত্তেজনা আছে। বিশেষ করে যেভাবে তাদের মধ্যে তেল উৎপাদন কোটার জটিল বিন্যাস হলো, তাতে এক কঠিন সমীকরণের আভাস পাওয়া গেল। এ কারণে বিশ্ববাজারে তেলের দাম একধরনের ভারসাম্যের মধ্যে আছে।

দেখা যাচ্ছে, সৌদি আরব এককভাবে তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিল। কিন্তু সংযুক্ত আরব আমিরাত নিজেদের তেল উৎপাদনের কোটা বাড়িয়েছে, সে জন্য তারা অনেক দিন ধরে দেনদরবার করে আসছিল। আবার অন্য দেশগুলোর তেল উৎপাদনের কোটা কমেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ওপেক ও সহযোগী দেশগুলোর মধ্যে যে বৈঠক হলো, তার আগে অনেক আলোচনা হয়েছে। সেই বৈঠককে ওপেকের ইতিহাসের অন্যতম ‘উত্তেজনাপূর্ণ’ বৈঠক হিসেবে আখ্যা দিয়েছে নিউইয়র্ক টাইমস।

রোববার ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠকে যে বন্দোবস্ত হলো, তা মূলত সৌদি আরবের নেতৃত্বে হয়েছে। সৌদি যুবরাজ আবদুল আজিজ বিন সালমান যাকে ‘সৌদি ললিপপ’ হিসেবে আখ্যা দিয়েছেন, যার বদৌলতে তেল ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। তবে সৌদি আরবের উৎপাদন হ্রাসের ঘোষণা কেবল জুলাই মাসের জন্য, পরে তা বাড়তেও পারে।

মোদ্দাকথা, তেলের দাম বাড়াতে যা দরকার সৌদি আরব তা–ই করবে। আরবিসি গ্লোবাল মার্কেটসের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান হেলিমা ক্রফট বিনিয়োগকারীদের উদ্দেশে এক নোটে লিখেছেন, সৌদি আরব যে এককভাবে দাম বাড়ানোর দায়িত্ব নিতে চাইছে, তাতে বোঝা যায় যে উৎপাদন হ্রাসের বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য। বোঝা যাচ্ছে, বাজারে সরবরাহ কমবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জ্বালানি তেলের দাম বাড়াতে চায় সৌদি আরব

আপডেটের সময় ০৬:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩