ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

ভারতে ট্রেন দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি হাসপাতালে, নিখোঁজ ৪ যাত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ১০০ সময় দেখুন

ভারতের উড়িষ্যার শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহত দুই আহত বাংলাদেশি নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (৪ জুন) কলকাতায় কর্মরত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়াও  আরও চার যাত্রীর পরিবার জানিয়েছে যে তারা এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, “কোনো বাংলাদেশি নিহত হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি, তা হলো; দুই আহত বাংলাদেশি যাত্রী বর্তমানে উড়িষ্যার দুইটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

তিনি আরো বলেন, “এছাড়া, ঐ ট্রেনের চার যাত্রীর পরিবার বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা (চার বাংলাদেশি) এখনো নিখোঁজ রয়েছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং ইতোমধ্যে কলকাতা ডেপুটি হাইকমিশনের একটি দল দুর্ঘটনাস্থলে রয়েছে। আশা করি সেখানে পৌঁছানোর পর তারা আহত বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় করবেন।”

কলকাতার বাংলাদেশ মিশন আরো জানায়, সহায়তার জন্য একটি জরুরি হোয়াটসঅ্যাপ নম্বর (+৯১৯০৩৮৩৫৩৫৩৩) সরবরাহ করা হয়েছে।

ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেসরকারি হিসাবে বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯০০ জন।

দুর্ঘটনায় পড়া ট্রেনগুলো হলো—বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল ও একটি মালবাহী ট্রেন। স্থানীয় সংবাদ
মাধ্যমের খবরে বলা হয়, করমন্ডল এক্সপ্রেস পশ্চিমবঙ্গের হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিল। এটি বেঙ্গালুরু থেকে হাওড়াগামী ট্রেনের লাইনচ্যুত বগিতে আঘাত করে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দুর্ঘটনার পর আজ রেল কর্তৃপক্ষ ৪৯ ট্রেনের চলাচল বন্ধ করেছে এবং ৩৮ ট্রেনের রুট পরিবর্তন করেছে। উদ্ধারকাজ চলাকালীন এক পর্যায়ে উড়িষ্যা ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল সুধাংশু সারাঙ্গি বলেছিলেন, নিহতের সংখ্যা ২৮৮ জন। পরবর্তীতে এই সংখ্যা সংশোধন করা হয়।

উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা ২৬১। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, পিটিআই’ও বিষয়টি নিশ্চিত করে জানাচ্ছে যে মৃতের সংখ্যা ২৬১ জন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে ট্রেন দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি হাসপাতালে, নিখোঁজ ৪ যাত্রী

আপডেটের সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩